ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: এবার তৃণমূলের হাতছাড়া হল মুর্শিদাবাদের লালগোলার দেওনায়সরাই গ্রাম পঞ্চায়েত। আর তৃণমূলের হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেসের জোট। সূত্রের খবর ২৪ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ২০১৮ সালে ১০টিতে জিতেছিল তৃণমূল, ৯ টিতে কংগ্রেস এবং ৫ টি আসনে জয়ী হয়েছিল বামেরা। কিন্তু সেই সময় ম্যাজিক ফিগার না থাকলেও পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু জানা যাচ্ছে গত ২৫ জুলাই অপসারিত হন তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান অব্দুল কাদির। আর তার পরেই আস্থা ভোট হয় পঞ্চায়েতের প্রধান নির্বাচনের জন্য। কিন্তু সেখানে ১৩-১১ ভোটে প্রধান নির্বাচিত হন বাম কংগ্রেস জোট প্রার্থী সন্ধ্যারানী দাস।
Monday, 22 August 2022
পঞ্চায়েত হাত ছাড়া তৃণমূলের, ক্ষমতায় বাম কংগ্রেস জোট
Tags
# Murshidabad
About Ajana Bangla
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Murshidabad
Labels:
Murshidabad