ওয়েব ডেস্ক: সাধারণত মে ও জুন মাসকে ঘূর্ণিঝড়ের মাস হিসাবে ধরে থাকে আবহাওয়াবিদরা। আর তারই মধ্যে নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা নতুন ঘূর্ণাবর্ত। জানা যাচ্ছে আগামী ৪ ঠা মে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণাবর্ত।
যা আগামী ৫ ই মে রূপ নিতে পারে নিম্নচাপের। পরে তা আরও শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের। আর বিভিন্ন স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে আগামী ৯ ই মে বা ১০ ই মে আছড়ে পড়তে পারে ওড়িশা ও বাংলা উপকূলে। পরে তার অভিমুখ হতে পারে বিহারের দিকে। তবে সব কিছুই বোঝা যাবে আরও কয়েকদিন পরে।