ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: সারা বিশ্ব জুড়ে আজ রবিবার দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। কিন্তু এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব কি? জেনে নিন ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব।
বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে তাদের সেই দাবি কার্যকর করার জন্য ১৮৮৬ সালের ১ লা মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু মালিক পক্ষ তাতে কোন ভাবেই কর্ণপাত করেননি। আর তার জেরেই চরমে ওঠে শ্রমিকদের সেই আন্দোলন।
আর এর পরেই শ্রমিকদের পক্ষ থেকে ৪ ঠা মে ১৮৮৬ সময় তখন সন্ধ্যা ৭ টা আনুমানিক। শিকাগো শহরের বাইরে তখন হচ্ছে বৃষ্টি। এরই মধ্যে শিকাগো হে মার্কেট স্কয়ার নামে এক বাণিজ্যিক সংস্থার সামনে মিছিলের উদ্দেশ্যে জোর হয় শ্রমিকরা। আর সেই সময় এক শ্রমিক নেতা শ্রমিকদের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিল। ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে হঠাৎই একটি বোমা বিস্ফোরণ ঘটে। আর এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। আর এর পরেই পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। এবং সেই হামলায় শহীদ হন ১১ জন শ্রমিক।
আর এঘটনার পরে ১৮৮৯ সালের ১৪ ই জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ লা মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর তার পর থেকেই সারা বিশ্বে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হচ্ছে। প্রসঙ্গত মার্কিনযুক্তরাষ্ট্র ও কানাডা ব্যাতিত। এই দুই দেশে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয় শ্রমিক দিবস।