অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: দীর্ঘ একমাস রমজানের পর আগামী মঙ্গলবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে খুশির ঈদ। আর সেই খুশির ঈদের আগে এলাকার অসহায় দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলো উলুবেড়িয়া পৌরসভার-৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌরপিতা হাসিফুর রহমান (বাপি)।
রবিবার তার উদ্যোগে বাউড়িয়ায় খাজুরী মন্ডল পাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই বস্ত্র বিতরণ শিবির। আর এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুবের আলম সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা।
আর এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে এলাকার প্রায় ৮০০ অসহায় দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় হাসিফুর রহমান (বাপি)। পাশাপাশি এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে কাউন্সিলর বাপি বলেন, খুব দ্রুত ৭ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যাবস্থাকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার-৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তার প্রতিটি জায়গায় লাগানো হবে স্ট্রিট লাইট। খুব দ্রুত তার ওয়ার্ডে চালু হবে সরকারি ঘুরের কাজও বলে এদিন জানান তিনি। পাশাপাশি পানীয় জল অপচয় বন্ধ করতে তিনি আহ্বান জানান তার ওয়ার্ডের বাসিন্দাদের কাছে।
অন্যদিকে খুশির ঈদের আগে নতুন বস্ত্র হাতে পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ওই ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষেরাও।