ডেস্ক রিপোর্ট: ভারতের রাজনীতিতে আবারও একটি রাজনৈতিক দল খুলতে ছলেছে। জানা যাচ্ছে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোর।
আজ টুইট করে তার নিজের দলের কথা ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। তিনি তার নতুন দলের নাম রেখেছেন জনসুরজ। পাশাপাশি তিনি জানিয়েছেন, তার দলের যাত্রা শুরু হবে বিহার থেকেই। এদিকে রাজনীতিতে তিনি বরাবরই জনতার মন বুঝে চলেছেন। এদিন টুইটে তিনি লেখেন, 'জনতার জন্য সুপরিষেবা। আর সেটাই 'জনসুরজে'র মূল ভিত্তি হবে।