BREAKING

Sunday, 17 April 2022

হাওড়ার ঝিকিরা থেকে গ্রেপ্তার বেহালা কাণ্ডের মূল অভিযুক্ত সহ সাঁত জন


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গত কয়েক দিন আগেই দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা। আর এই বেহালা কাণ্ডে নাম জড়িয়ে পড়ে ওই এলাকার তৎকালীন তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনের। আর এই ঘটনা সামনে আসতেই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে দল থেকে বহিস্কার করে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনার পর থেকেই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত বাবান গা ঢাকা দিয়েছিল। অবশেষে রবিবার ভোরে গ্রামীণ হাওড়ার জয়পুরের ঝিকিরা থেকে বেহালা কাণ্ডের মূল অভিযুক্ত বাবন সহ মোট সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে সূত্রের খবর প্রথমে তারা ওড়িশার বালাসোরে গা ঢাকা দেয়।  পরে তারা এরাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে হাওড়ার জয়পুরে আশ্রয় নেয়। এবং সেখান থেকেই এদিন ভোরে হাওড়ার জয়পুর থানা ও কলকাতা পুলিশের গোন্ডা দমন শাখার যৌথ অভিযানে পুলিশ ওই সাঁত জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিকে রবিবারই পুলিশের পক্ষ থেকে ধৃতদের তোলা হবে আদালতে বলে সূত্রের খবর।