BREAKING

Wednesday, 27 April 2022

Big Breaking: সোমবার বৃষ্টির সম্ভাবনা


ওয়েব ডেস্ক: রাজ্যে দিন দিনই বাড়ছে তাপমাত্রার পারদ। আর তা বাড়তে বাড়তে কোথাও ৪০ ডিগ্রি তো কোথাও ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর সেই তাপপ্রবাহ থেকে রেহাই পেতে মানুষ এখন একটু বৃষ্টির অপেক্ষা করছে। কিন্তু গত কয়েক দিন উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।

এদিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে কলকাতা হাওয়া অফিস। পাশাপাশি আজ বুধবার জানা গেছে আগামী শুক্রবার থেকে কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। পাশাপাশি আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হতে পারে বৃষ্টি। ফলে আগামী সোমবার থেকে কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী।