BREAKING

Wednesday, 27 April 2022

Accident: দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি


ওয়েব ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের দুর্দন্ত প্রতাব তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ি। সূত্র মারফত জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বীরভূমের  ইলামবাজারে কাছে। জানা যাচ্ছে এদিন রাতে সায়গল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার সময় একটি ডাম্পারের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে অনুব্রত মন্ডলের নিরাপত্তা রক্ষীর গাড়িটি। ঘটনায় সায়গলের দুই জন আত্মীয়ের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই গরু পাচারকাণ্ডে অনুব্রতের দেহরক্ষী সায়গলকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।