BREAKING

Tuesday, 26 April 2022

তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়! আর কতদিন থাকবে এই পরিস্থিতি?


ওয়েব ডেস্ক :- দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমশই বেড়ে চলেছে তাপপ্রবাহের পারদ। আর সেই তাপপ্রবাহের সতর্কতা এবার জারী হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় আরো বাড়তে পারে তাপমাত্রার পারদ। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা গুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। এদিকে আজ শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলিতে তাপপ্রবাহের জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাট হয়ে যায় প্রায় শুনশান। এদিকে আজ কলকাতার তাপমাত্রার পারদ প্রায় ৪১  ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্য দিকে জানা যাচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে চলতি এপ্রিল মাসে বৃষ্টির সম্ভবনা প্রায় নেই। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।