BREAKING

Tuesday, 26 April 2022

তাপপ্রবাহের জেরে ওড়িশায় ৫ দিন বন্ধ স্কুল


ওয়েব ডেস্ক :- এপ্রিল মাস থেকেই দেশের বিভিন্ন অংশে ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। এদিকে এপ্রিলের শেষ দিকে এসে দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে তাপপ্রবাহ। আর সেই তাপপ্রবাহের জেরে এবার বড় সিদ্ধান্ত নিলো ওড়িশা সরকার। জানা যাচ্ছে ওড়িশা সরকারের পক্ষ থেকে তাপপ্রবাহের জেরে আগামী ৫ দিনের জন্য সেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নিয়েছে ওড়িশা সরকার।

সূত্র মারফত জানা গেছে সে রাজ্যে প্রচণ্ড তাপদাহে ও তাপপ্রবাহের  পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকার পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। আর তার জেরেই আজ ২৬ শে এপ্রিল থেকে আগামী ৩০ শে  এপ্রিল পর্যন্ত সে রাজ্যর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। উল্লেখ্য, আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করেছে ওই রাজ্যে।