ডেস্ক রিপোর্ট: রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আর এরই মাঝে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে এখনো দেখা মেলেনি বৃষ্টি বা কালবৈশাখীর। আর তার মাঝেই এবার রাজ্যের সাঁত জেলায় আগামী কয়েকদিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
জানা গেছে কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনার পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের এই সাঁত জেলায় বইতে পারে লু। অন্যদিকে আজ সোমবার কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গেছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো একটা সম্ভাবনা নেই।
অন্যদিকে এই তাপমাত্রার বৃদ্ধির ফলে এদিন বিকালের দিকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় দেখা দিতে পারে কালবৈশাখীর সম্ভাবনা। তবে এই গরমের প্রকোপ আরও কিছুদিন চলবে। সাথে থাকবে অস্বস্তিকর পরিস্থিতিও।