BREAKING

Sunday, 24 April 2022

ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে নিজের এলাকায় সারা ফেললেন রঘুদেবপুর পঞ্চায়েতের উপ-প্রধান জুবের আলম


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া:রাজ্যে ক্ষমতায় এসেই গ্রামীণ ক্ষেত্রে আমূল উন্নয়ন মূলক কর্মসূচির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর তারই অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়ন মূলক কর্মসূচির কাজ চলছে। আর তা থেকে বাদ যায়নি রঘুদেবপুর এলাকাও। গত ১৫ দিনে নিজের এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে এলাকায় সারা ফেলে দিলেন উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর অঞ্চলের ১৫ নম্বর সংসদের সদস্য তথা রঘুদেবপুর পঞ্চায়েতের উপ-প্রধান শেখ জুবের আলম।

জানা গেছে গত ১৫ দিনে তিনি তার এলাকার ১৫ নম্বর সংসদ এলাকায় হাই মাস্ক লাইট, পুকুরের গার্ডওয়াল, এলাকার ঢালাই রাস্তা গড়ে তিনি এলাকার মানুষের কাছে সারা ফেলে দিলেন। আর তার এলাকার এই উন্নয়ন মূলক কাজ প্রসঙ্গে রঘুদেবপুর অঞ্চলের উপ-প্রধান শেখ জুবের আলম বলেন, তার এলাকার ঘোষালচক খাঁ পাড়ার সাগর খাঁ ও আনসার মল্লিকের পুকুরের নতুন গার্ড ওয়াল নির্মাণ। মোল্লা পাড়ার ঈদগা তলায় একটি নতুন গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। অন্যদিকে শেখ পাড়ার একটি নতুন গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে তিনি বলেন, আন্নান সাহেবের কারখানা থেকে ঈদগা তলা পর্যন্ত এলাকায় তৈরি করা হয়েছে নতুন ঢালাই রাস্তা। পাশাপাশি তার এলাকার কেটুয়াপোলেও একটি নতুন ঢালাই রাস্তা নির্মান করেন তিনি। পাশাপাশি স্থানীয় ঘোষালচক জুম্মা মসজিদের সামনে ছয় স্ট্যান্ড বিশিষ্ট ৩০ ফুটের একটি হাই মাস্ক লাইটও লাগানো হয়েছে। পাশাপাশি ওই স্থান থেকে সেখ রজক আলীর বাড়ি পর্যন্ত নতুন ঢালাই রাস্তাও নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুরের ১৫ নম্বর সংসদ এলাকায় এই ব্যাপক উন্নয়ন মূলক কাজে খুশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। এদিকে বছর ঘুরলেই আগামী বছরে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই সমস্ত পুরানো কাজ সম্পন্ন করাই তার লক্ষ বলে জানান জুবের আলম।