BREAKING

Friday, 15 April 2022

WEATHER ALERT: ধেয়ে আসছে ঝড়


ডেস্ক রিপোর্ট: চৈত্রের বিদায়য়ের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে আপমোর বঙ্গবাসী। কিন্তু সেই চৈত্র বিদায়েও গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর। অবশেষে বৈশাখের শুরুতেই এলো সেই স্বস্তির খবর। শুক্রবার সকালে সেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। জানা গেছে আজ শুক্রবার বিকেলে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড় হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গেছে এদিন দুপুর থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় আকাশ মেঘে ঢাকতে পারে। আর তার জেরেই এদিন সন্ধ্যার দিকে শুরু হতে পারে বর্ষণ।