BREAKING

Monday, 18 April 2022

শ্যামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: রোগী আনতে যাওয়ার পথে বোরো সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অ্যাম্বুলেন্স। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়কের বনমালী নগরের কাছে। সূত্রের খবর এদিন সকালে উলুবেড়িয়ার ৫৮ গেটের দিক থেকে শ্যামপুরের দিকে রোগী আনতে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি। আর সেই সময় শ্যামপুরে বনমালী নগরের কো-অপটিব ব্যাংকের কাছে ওই  অ্যাম্বুলেন্সটির সামনে চলে আসে একটি সারমেয়। আর সেই সারমেয়টিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে অদ্ভূত ভাবে উঠে যায় ওই অ্যাম্বুলেন্সটির পিছনের অংশ বলে সূত্রে খবর।

এদিকে এই ঘটনার জেরে ওই অ্যাম্বুলেন্সটির ভিতরে বেশ কিছুক্ষণ আহত অবস্থায় আটকে থাকে ওই অ্যাম্বুলেন্সটির চালক ও তার সহকর্মী। যদিও পরে তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন। পাশাপাশি দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে গাছে এমন আচর্যভাবে আটকে থাকায় তা দেখতে ভিড় জমায় বহু মানুষ।