BREAKING

Wednesday, 9 March 2022

রাত পোহালেই পাঁচ রাজ্যের ভোট গণনা, কার দখলে যাবে কয় রাজ্য, জানতে চোখ রাখুন


নিজেস্ব প্রতিবেদন: রাত পোহালেই গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্য ভোট গণনা। কার দখলে যাবে কটি রাজ্য। কার দখলেই বা যাবে উত্তরপ্রদেশ। তাই নিয়ে গোটা দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর এখন এই পাঁচ রাজ্যের গণনায়।

পাশাপাশি গণনা যাতে সুস্থ ভাবে সম্পন হয় তার জন্য প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের মধ্যেও। জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হবে এই গণনার কাজ।এদিকে ইতিমধ্যেই সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতাও শুরু হয়ে গিয়েছে এই পাঁচ রাজ্যে। পাশাপাশি বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে দেখা গেছে উত্তরপ্রদেশে ফের বিজেপিরই ক্ষমতায় আসছে এমনি ইঙ্গিত রয়েছে।

পাশাপাশি প্রথমবারের জন্য আম আদমি পার্টি পাঞ্জাবের মসনদে আসীন হওয়ার ইঙ্গিতও রয়েছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়।  আর পাঁচ রাজ্যের সেই গণনার সব খবর, জানতে চোখ রাখুন