BREAKING

Tuesday, 8 March 2022

তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার


নিজেস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে গত কয়েক দিন আগেই অনুষ্ঠিত হয়েছে ১০৭ পৌরসভার নির্বাচন। আর সেই নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছে রাজ্যে সবুজ ব্রিগেডের উপরেই আস্থা রেখেছে মানুষ। আর সেই জয়ের আনন্দের মাঝেই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলো একদা বিজেপি থেকে বহিস্কৃত নেতা জয়প্রকাশ মজুমদার।

এদিন তিনি কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়। আর সেখানেই তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে তৃণমূলে যোগদানের পরেই তাকে দলের সহ সভাপতির পদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।