নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: ব্যাংক, বীমা, রেল সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করোনার প্রতিবাদ। দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো সহ একাধিক ইস্যুতে আগামী ২৮ ও ২৯ শে মার্চ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের একাধিক ট্রেড ইউনিয়ন গুলি। আর সেই ধর্মঘটকে সফল করতে ইতিমধ্যে পথে নেমেছে শ্রমিক সংগঠন গুলির কর্মীরা। পথসভা থেকে দেওয়াল লিখন সর্বত্র দিয়ে প্রচার চালাচ্ছে তারা।
আর তেমনি দৃশ্য বুধবার সন্ধ্যায় দেখা গেল গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়। যেখানে আগামী ২৮ ও ২৯ শে মার্চের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখনে ব্যাস্ত এক বাম কর্মী।