BREAKING

Friday, 18 March 2022

আর নগদে মিলবেনা এই পরিষেবা


ডেস্ক রিপোর্ট: কিছুটা বেশি সুদের আশায় সাধারণ মধ্যবিত্ত মানুষ ভারতীয় ডাক ঘরের একাধিক প্রকল্পের মাধ্যমে স্বল্প সঞ্চয় করেন। আর সেই প্রকল্প গুলির সুদের টাকা এখনও তোলা যায় নগদে। কিন্তু সেটা আর বেশিদিন করা যাবে না। এবার থেকে সুদের টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে ভারতীয় ডাক বিভাগ। অথবা চেকের মাধ্যমে সুদের অর্থ তারা প্রদান করবে গ্রাহকদের। সূত্রের খবরের উপর ভিত্তি করে জানা যাচ্ছে অনেক আগে থেকেই ডাক বিভাগ এনিয়ে জানাতে শুরু করেছিল তাদের গ্রাহকদের।

কিন্তু এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে পুরোনো সেই নিয়ম। জানা যাচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস, মান্থলি ইনকাম এবং টার্ম ডিপোজিট প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকে এমনটাই খবর সূত্রের।