BREAKING

Friday, 18 March 2022

রাজ্যে উপনির্বাচন এর জন্য প্রার্থী ঘোষণা করলো বিজেপি


ওয়েব ডেস্ক :-  আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এর জন্য শুক্রবার নিজেদের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন   বিধায়িকা অগ্নিমিত্রা পল।  তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা হলেন তার মূল প্রতিদ্বন্দ্বী। 

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন নবাগতা কেয়া ঘোষ। তিনি হলেন বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়।