BREAKING

Sunday, 20 March 2022

বেহালা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড


ওয়েব ডেস্ক :-  শহর কলকাতায় আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেহালার চৌরাস্তায় রাস্তার পাশের বাজারে ভয়াবহ আগুন লাগে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে এই বাজারের  প্রায় ২৪ টি দোকান পুড়ে গেল। দমকল ও পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এদিন ভোরবেলা সাড়ে ৪ টে নাগাদ এই বাজারে আগুন লাগে।  এই আগুন পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে কিছুক্ষণের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।  আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৪-৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সামগ্রী ধ্বংস হয় গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।