নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দুই ক্লাবের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাউড়িয়া। জানা গেছে ঘটনার সূত্রপাত গতকাল দুই ক্লাবের মধ্যে বচসা চলে। আর তার পরেই আজ রবিবার দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে বাউরিয়া থানার ফোর্টগ্লাসটারের সি ব্লক এলাকা। চলে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি। একে অপরের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগও তোলে।
আর এর পরেই ঘটনাস্থলে পৌছায় বাউরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এদিকে সূত্রের খবর এঘটনায় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও।