BREAKING

Sunday, 20 March 2022

উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: রাজ্যে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের আগমন। আর সেই বসন্তের হাত ধরেই গত শুক্রবার দিন দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব হোলি বা দোল উৎসব। আর সেই উৎসবের রেশ এখনো কাটেনি বাংলায়। তারই অঙ্গ হিসাবে আজ রবিবার গ্রামীন হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার-৪  নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাট বাউড়িয়ায় অনুষ্ঠিত হলো এক বসন্ত উৎসব।

মূলত উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো এই বসন্ত উৎসব। আর এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বসন্ত উৎসবের সূচনা করেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বেনুকুমার সেন। পাশাপাশি এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল যাদব। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন।
এদিন বিকালে নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব।