BREAKING

Sunday, 6 March 2022

রাত পোহালেই মাধ্যমিক, বন্ধ থাকবে পরিসেবা

নিজেস্ব প্রতিবেদন: রাত পোহালেই রাজ্যে শুরু হতে চলেছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা এটি। কিন্তু কোভিড পরিস্থিতির পর রাজ্যে প্রায় ২ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এই মাধ্যমিক পরীক্ষা। তাই কোভিড প্রটোকল মেনে পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদও।

তার মধ্যে অন্যতম হলো কোভিড বিধি মেনে মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সকল পরীক্ষার্থীকে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের বেশকিছু জেলার বেশকিছু অংশে বন্ধ থাকবে ইন্টারনেট পরিসেবা। পাশাপাশি বন্ধ থাকবে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন জেরক্সের দোকান গুলিও।

এদিকে রাজ্যে এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যা গত বারের থেকে প্রায় ৫০ হাজার বেশি। এদিকে আগামীকাল সোমবার সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে এই মাধ্যমিক পরীক্ষা যা চলবে বিকাল ৩ টে পর্যন্ত। এবছর ছাত্রের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সূত্রের খবর এবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজারের মতো। আর ছাত্রীদের সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।