BREAKING

Saturday, 5 March 2022

আনিস খানের বাড়িতে অধীর চৌধুরী


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: আমতার সারদা গ্রামের বাসিন্দা তথা আলিয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খান হত্যা নিয়ে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি।  আর ইতিমধ্যে আনিস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে চলছে নানা আন্দোলন। এরই মধ্যে গত কাল শুক্রবার আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষি মুখার্জীর বাবা, মা। কথা বলেন, আনিসের বাবার সঙ্গে।

এবার আজ শনিবার আনিস খানের বাড়িতে গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুর। এদিন সকালে তিনি আমতার সারদা গ্রামের মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি। তাদের দুজনের মধ্যে হয় দীর্ঘক্ষণ কথা বার্তাও। সূত্র মারফত জানা গেছে আনিসের হত্যাকারীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সে বিষয়ে তার পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।