BREAKING

Friday, 4 March 2022

কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রয়াত


ওয়েব ডেস্ক :- অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রয়াত হয়েছেন। শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে পরলোক গমন করলেন। শেন ওয়ার্ন এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯২ সালে, সিডনি টেস্টে, ভারতের বিরুদ্ধে। তখন তার বয়স ছিল ২৩ বছর। 

শেন ওয়ার্ন সেই সিডনিতেই তার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, সালটা ছিল ২০০৭। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে শেন ওয়ার্ন খেলছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। আর তাতে তিনি ৭০৮ টি উইকেট নিয়েছিলেন। রঙিন জার্সি গায়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৪ টি ওয়ানডে ম্যাচ। আর  তাতে তিনি নিয়েছিলেন ২৯৩ টি উইকেট। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ঘূর্ণির জাদুকর। তার এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল।