BREAKING

Sunday, 6 March 2022

রাজ্যের একাধিক ব্লকের বিভিন্ন জায়গায় আগামী ৭ দিন বন্ধ থাকবে ইন্টারনেট


নিজেস্ব প্রতিনিধি : কোভিড পরিস্থিতির জেরে প্রায় দুই বছর পর রাজ্যে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বছর ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুস্থ ভাবে সম্পন্ন হয়। সেজন্য আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার একাধিক ব্লকের বেশকিছু স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা।

রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিং জেলার একাধিক ব্লকে বন্ধ থাকবে ইন্টারনেট পরিসেবা। জানা গেছে আগামী ৭ ই মার্চ থেকে ৯ ই মার্চ। ১১ ও ১২ ই মার্চ ও ১৪ থেকে ১৬ ই মার্চ পর্যন্ত সকাল ১১ টা থেকে দুপুর ৩:১৫ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিসেবা।