BREAKING

Thursday, 3 March 2022

২৮ টি ওয়ার্ডে জয় পেয়ে উলুবেড়িয়া পৌরসভা দখল তৃণমূলের


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: রাজ্যের ১০৭ পৌরসভার ভোটের ফল প্রকাশ হয়েছে গত কাল বুধবার। আর সেই ফলাফল প্রকাশের পর দেখা গেছে রাজ্যের ১০২ টি পৌরসভা নিজেদের দখলে রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আর তারই একটি হলো হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা। জানা গেছে এই পৌরসভায় মোট ২৮ টি ওয়ার্ডে জয়লাভ করে উলুবেড়িয়া পৌরসভা নিজেদের দখলে রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভায় একটি করে ওয়ার্ডে জয়লাভ করেছে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও নির্দল প্রার্থীরা।

জানা গেছে উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিআইএম। অন্যদিকে কংগ্রেস জয়ী হয়েছে ২ নম্বর ওয়ার্ডে। পাশাপাশি ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। ও ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে।