BREAKING

Tuesday, 1 March 2022

অবরোধের জেরে সম্পূর্ণ বন্ধ দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল


নিজেস্ব প্রতিবেদন, হাওড়া: সাত সকালে নিত্যযাত্রীদের অবরোধের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল। জানা গেছে মঙ্গলবার সকাল ৭.২০ মিনিট থেকে নিত্য যাত্রীরা অবরোধ শুরু করে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে। আর যার জেরে এই মুহূর্তে সম্পূর্ণ রূপে বন্ধ দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল।

সূত্রের খবর, লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে এদিন সকাল থেকে এই অবরোধে সামিল হয়েছে নিত্যযাত্রীরা। আর এই অবরোধের জেরে এই মুহূর্তে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। চরম বিপাকে পড়েছে বহু নিত্যযাত্রী।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশের একটি বিশাল বাহিনী। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে অবরোধ তোলার জন্য। কিন্তু এখনো পর্যন্ত অবরোধ না তুলতে নিজেদের দাবিতে অনর রেল অবরোধকারীরা।