BREAKING

Thursday, 3 March 2022

আনিসের বাবার সঙ্গে দেখা করলেন মিনাক্ষী মুখার্জীর বাবা, মা


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া : এবার আনিস খানের বাবার সঙ্গে দেখা করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখার্জীর বাবা, মা। বৃহস্পতিবার তারা গ্রামীণ হাওড়ার আমতার সারদায় আনিসের বাড়িতে যান। এবং কথা বলেন, মৃত ছাত্র নেতা আনিস খানের পরিবারের সঙ্গে।

এদিন মিনাক্ষী মুখার্জীর বাবা মায়ের সঙ্গে আমতার সারদা গ্রামে যায় বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান সহ একাধিক বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। এদিন তারা আনিসের বাবার সঙ্গে দেখা করার পাশাপাশি কথা বলেন তার বাবার সঙ্গে।

পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষীর মা বলেন, আনিসের হত্যার ঘটনায় যে ভাবে আন্দোলন হচ্ছে রাজ্যে। তা থামতেই মিনাক্ষী সহ বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তিনি বলেন, একজন সন্তান হারা পিতা, মাতার যে যন্ত্রণা তা বলার কোন ভাষা নেই।