ওয়েব ডেস্ক :- সমগ্র পৃথিবীর পাশাপাশি গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দিনটি। আমাদের রাজ্যেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দিনটি।
গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডেও পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। সবুজ বাঁচানোয় উদ্যোগী হল ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস।