রমিত সরকার, কৃষ্ণনগর: নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সোমবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে পালিত হচ্ছে কবিগুরুর ১৬১ তম জন্মদিনের অনুষ্ঠান। আর তারই অঙ্গ হিসাবে এদিন বিকালে নদীয়ার কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে পালিত হয় কবিগুরুর ১৬১ তম জন্মদিনের অনুষ্ঠান।
মূলত তৃণমূল যুব কংগ্রেস কৃষ্ণনগর সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। আর এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষমূর্তীতে মালাদান করে এই অনুষ্ঠানের সূচনা করেন, কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস। তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্লোল খাঁ, অসীম সাহা সহ এলাকার বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ববার্গ।