অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: সারা রাজ্যের পাশাপাশি আজ সোমবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাউড়িয়াতেও পালন করা হলো কবিগুরুর ১৬১ তম জন্মদিন। আর তারই অঙ্গ হিসাবে এদিন সকালে এক প্রভাত ফেরির মধ্যে দিয়ে কবিগুরুকে স্মরণ করলেন গ্রামীণ হাওড়ার বাউড়িয়া বুড়িখালী ক্ষেত্রমোহন ইনস্টিটিউটশনের ছাত্র, ছাত্রী ও শিক্ষকেরা।
এদিন সকালে ওই স্কুলের সামনে থেকে এক প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে, বুড়িখালী ক্ষেত্রমোহন ইনস্টিটিউটশনের ছাত্র, ছাত্রী ও শিক্ষক, শিক্ষিকারা। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানান ওই স্কুলের ছাত্র, ছাত্রী থেকে স্কুল কর্তৃপক্ষ সকলেই। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কবিতা, নৃত্যে অংশগ্রহণ করেন ওই স্কুলের ছাত্র, ছাত্রী থেকে স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।