BREAKING

Monday, 9 May 2022

ঘূর্ণিঝড় "অশনী" মোকাবিলায় রঘুদেবপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: আন্দামান সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে ক্রমেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর সেই ঘূর্ণিঝড় ক্রমেই এগিয়ে আসছে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে। আর সেখানেই আঘাত করে পরে তা যেতে পারে বাংলাদেশের দিকে।

এদিকে আয়লা, আমফানের যে ভয়াবহ রূপ দেখেছে বাংলা। তার যাতে না পুনরাবৃত্তি হয় তার জন্য তৎপর রাজ্য প্রশাসনও। আর সেই সচেতনতার অঙ্গ হিসাবে সোমবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক। আর এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, রঘুদেবপুর পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, উপ প্রধান শেখ জুবের আলম সহ ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সঞ্চালকদের পাশাপাশি পঞ্চায়েতের আধিকারিকরা।

এদিকে অশনি মোকাবিলায় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে অশনি মোকাবিলায় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মাইক প্রচার চালাচ্ছে রঘুদেবপুর পঞ্চায়েত প্রশাসন। পাশাপাশি আগামী তিন দিন গ্রাম পঞ্চায়েতে খোলা হয়েছে কন্ট্রোল রুম বলে সূত্রের খবর। নেওয়া হয়েছে একাধিক সতর্কতাও।