BREAKING

Thursday, 26 May 2022

ওড়িশা থেকে দেহ এল হাওড়ার উদয়নারায়ণপুরে


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: হাওড়ার উদয়নারায়ণপুর থেকে সোমবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বেড়াতে যায় ৬৭ জনের একটি পর্যটক দল। আর ওড়িশার দারিংবাড়ি থেকে ফেরার সময় গঞ্জের কাছে পর্যটন বোঝাই ওই বাসটি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনার জেরেই মৃত হয় ৬ জন বাঙালি পর্যটকের।

আর দুর্ঘটনার খবর পাওয়ার পরেই হাওড়া জেলা প্রশাসনের একটি দল গিয়ে পৌছায় ওড়িশায়। দেহ ফিরিয়ে আনার জন্য শুরু হয় প্রশাসনিক তৎপরতা। আর তার পরেই ওড়িশা থেকে পর্যটকের দেহ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুড়ে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছায় মৃত ৬ পর্যটকের দেহ। এদের মধ্যে পাঁচ জনের দেহ উদয়নারায়ণপুরের সুলতানপুরের গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা।

মৃত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানান উদয়নারায়ণপুরের স্থানীয় বিধায়ক সমীর পাঁজা-সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। বাকি এক মৃত পর্যটকের দেহ নিয়ে যাওয়া হয় হুগলির জাঙ্গিপাড়ায়।এদিকে সূত্রের খবর রাজ্য প্রশাসনের তরফে আহত পর্যটকদের বাসে করে ওড়িশা থেকে ফিরিয়ে আনা হচ্ছে হাওড়ায়।