BREAKING

Wednesday, 25 May 2022

উলুবেড়িয়ার রঘুদেবপুরের বাসুদেবপুর কেএনপিসি হাই স্কুলে অনুষ্ঠিত হলো "দুয়ারে সরকার" ক্যাম্প


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলিকে সাধারণ মানুষের কাছে যেতে আরো বেশি বেশি করে পৌঁছে যায়, তার জন্যই রাজ্য জুড়ে চলছে "দুয়ারে সরকার" ক্যাম্প। মূলত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি পৌঁছে দিতে গত ২১ শে মে থেকে শুরু হয়েছে এবছরের "দুয়ারে সরকার" কর্মসূচি। আর তারই অঙ্গ হিসাবে বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুরের বাসুদেবপুর কেএনপিসি হাই স্কুলে অনুষ্ঠিত হলো এবছরের "দুয়ারে সরকারের" মেগা ক্যাম্প।

আর এদিনের এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলিতে অংশ নিতে ভিড় জমাতে দেখা যায় বহু সাধারণ মানুষকে। তবে উল্লেখ্য ভাবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে এদিনের এই মেগা ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শন করেন উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের সভাপতি শেখ ইলিয়াস, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুবের আলম সহ আরো অনেকে।

আর এদিনের এই "দুয়ারে সরকার" ক্যাম্পে উপস্থিত থেকে ক্যাম্পে আসা বহু মানুষের আবেদন পত্র খতিয়ে দেখেন উপ প্রধান শেখ জুবের আলম। পাশাপাশি বহু সাধারণ মানুষের আবেদন পত্রও পূরণ করে দেন তিনি।