BREAKING

Thursday, 26 May 2022

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর


ওয়েব ডেস্ক :- স্ত্রীর গলা কেটে খুন করলো স্বামী। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার ললিতাগড়িতে। মৃতার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের অভিযোগ, রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। আর এর পরেই অভিযুক্তের খোঁজে উলুবেড়িয়ার বিভিন্ন স্থানে শুরু হয় তল্লাশি। তবে একদিন পরে বুধবার স্ত্রী খুনে অভিযুক্ত ওই স্বামী নিজেই উলুবেড়িয়া থানায় গিয়ে খুনের কথা কবুল করে বলে পুলিশ সূত্রে খবর।