নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার নলপুড়ের দাদপুরের মাখালপাড়া এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এমন কান্ড করেন ওই গৃহবধূ। পরে পরিবারের লোকেরা বাড়ি ফিরে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দেয় থানায়। পরে ঘটনাস্থলে মানিকপুর ফাঁড়ির পুলিশ এসে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।
এদিকে মৃত ওই গৃহবধূর নাম জ্যোতি মাকাল, বয়স আনুমানিক ২১ বছর বলে জানা গেছে। অন্যদিকে সূত্রের খবর গত মাস দুয়েক আগে ওই গৃহবধূর এক সন্তান মারা যায়। আর তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। আর তার পরেই এদিন এমন পরিণতি। এদিকে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।