BREAKING

Tuesday, 10 May 2022

সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত


ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার তিনি মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। তিনি বেশকিছু দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।এদিকে পন্ডিত শর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক মহলে।  কাশ্মীরের বাদ্যযন্ত্র সন্তুর খুব একটা পরিচিতি না থাকলেও এই বাদ্যযন্ত্রটিকে সারা দেশের কাছে জনপ্রিয় করে তোলেন তিনি। তাঁর মৃত্যুতে ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশিষ্ট জনেরা।