BREAKING

Tuesday, 10 May 2022

পঞ্চায়েত যুদ্ধ 2023: পাঁচলার সাহাপুর গ্রাম পঞ্চায়েত


নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর তার আমরা ঘুরে দেখবো রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা। তুলে ধরবো সেখানকার উন্নয়ন থেকে অনউন্নয়ন। কথা বলবো সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে। তুলে ধরবো সেখানকার সমস্ত খবর।

আর সেই খবরেই এদিন গ্রামীণ হাওড়ার পাঁচলার সাহাপুর গ্রাম পঞ্চায়েত। মূলত ১৪ আসন বিশিষ্ট বর্তমানে এই গ্রাম পঞ্চায়েত। বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত করছে এই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড। তবে এই পঞ্চায়েত এলাকায় বর্তমান ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজারের কাছাকাছি।

এদিকে বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন শৈলেন খাঁ। উপপ্রধান রয়েছে সরিফুল লস্কর ও বিরোধী দল নেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সুজাতা পাত্র বলে জানা গেছে। আর পঞ্চায়েত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আমরা কথা বলি সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান শৈলেন খাঁয়ের সঙ্গে।

এদিন তিনি বলেন, উন্নয়নের নিরিখে তার গ্রাম পঞ্চায়েতের প্রায় ৯৫ শতাংশ কাজই রূপায়ণ করা হয়েছে। বাকি রয়েছে কিছু রাস্তা ঘাট সংস্কারের কাজ। তা খুব দ্রুত রূপায়িত হবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে তিনি বলেন, তার পঞ্চায়েত এলাকার বেশিরভাগ রাস্তাই পিচ অথবা ঢালাইয়ের তৈরি। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে তার পঞ্চায়েত এলাকায় গৃহ প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছে আনুমানিক প্রায়-৮২০ জনের মতো সাধারণ মানুষ। বর্তমানে রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছে এই এলাকার প্রায় ৪ হাজার মা, বোনেরা বলেও জানান শৈলেন বাবু। পাশাপাশি তিনি বলেন, সাহাপুর এলাকার প্রায় ৩৫০০ পরিবারের হাতে তারা তুলে দিতে পেরেছে স্বাস্থ্য সাথীর কার্ড।

অন্যদিকে তার পঞ্চায়েত এলাকার নিরাপত্তা ও স্বচ্ছতা বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পঞ্চায়েত প্রধান শৈলেন খাঁ বলেন, এলাকার মানুষের নিরাপত্তা তারা প্রায় ৯০ শতাংশ সুনিশ্চিত করতে পেরেছে। তবে স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, এই গ্রাম পঞ্চায়েত কাজ সহ প্রায় সমস্ত দিকেই ১০০/১০০ শতাংশ স্বচ্ছ। কারণ পঞ্চায়েতের যেকোন কাজ বিরোধীদের সমান প্রাধান্য দিয়ে। সর্ব দলের সঙ্গে আলোচনা মাধ্যমে, এলাকার মানুষের মধ্যে প্রচার করে সম্পন্ন করা হয়। অন্যদিকে তিনি বলেন, উন্নয়নের নিরিখে যদি আগামী দিনে ভোট হয় তাহলে ১৪/১৪ টি আসন দখল করবে তারা।

পাশাপাশি তিনি বলেন, বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে তার এলাকায় কিছুটা সমস্যা আছে। পি এইচ ইর কাজ চলছে সেই সমস্যা দ্রুত সমাধান করা হবে। অন্যদিকে তিনি জানান, বর্তমানে তার পঞ্চায়েত এলাকায় প্রায় ৬৫০ জন মানুষ বিধবা ভাতা ও ৯০০ থেকে ১ হাজার মানুষ বয়স্ক ভাতার অধীনে মাসিক সুবিধা ভোগ করছেন।

অন্যদিকে এই প্রসঙ্গে আমরা কথা বলে ছিলাম ওই এলাকার বেশকিছু সাধারণ মানুষের সঙ্গে। তারা বলেন, সাহাপুর এলাকায় কাজ হয়েছে। রয়েছে রাস্তাঘাট, এসেছে পানীয় জল। তবে তা প্রাণের অনুপযুক্ত। পাশাপাশি তারা আরও বলেন, এলাকার বেশকিছু রাস্তাঘাট রাতের বেলায় অন্ধকারে ডুবে যায়। তাই তারা এলাকার রাস্তা গুলিতে আলো লাগানোর জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের কাছে।