ওয়েব ডেস্ক :- গতকালই, গেছে ২৫ শে বৈশাখ। আর ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উৎসবে মেতে উঠেছিল সারা বাংলার মানুষ। আর এই বিশেষ দিনেই রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি কিছুটা মেটাতে উদ্যোগী হল হাওড়ার বাউড়িয়ার "নর্থমিল অরুণোদয় ক্লাব"।
প্রসঙ্গত এই ক্লাবের পরিচালনায় পবিত্র ঈদ অর্থাৎ গত ৩ রা মে থেকে শুরু হয়েছে "লোকসংস্কৃতি ও সম্প্রীতি মেলা"। আর সেই মেলার অংশ হিসেবেই সোমবার ওই ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে তাদের বাৎসরিক রক্তদান শিবির কর্মসূচি। "পিপলস ব্লাড সেন্টার" এর সহযোগিতায় ও বাউড়িয়া "নর্থমিল অরুণোদয় ক্লাবের" ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি।
আর এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০০ জন রক্তদাতা তাদের রক্তদান করেন বলে জানা গেছে। এদিকে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। আর রক্তদান শিবির প্রসঙ্গে ওই ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক মিলন খান বলেন,
আমরা প্রত্যেক বছরেই এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবছর আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আর এমন এক দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি।