ডেস্ক রিপোর্ট: ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপির ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানো সহ একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন অংশে চলছে বিজেপির সঙ্কল্প যাত্রা। আর তারই অঙ্গ হিসাবে সোমবার গ্রামীণ হাওড়ার বাগনানে অনুষ্ঠিত হলো বিজেপির সঙ্কল্প যাত্রা কর্মসূচি। এদিন বাগনান লাইব্রেরি মোড় থেকে বাগনান স্টেশন পর্যন্ত সঙ্কল্প যাত্রা মিছিলে হাটে জেলার বিজেপি নেতা থেকে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা।
আর বিজেপির এদিনের এই সঙ্কল্প যাত্রা কর্মসূচিতে নেতৃত্ব রমেশ সাঁধুখা, সোমা দাস সহ বিজেপি হাওড়া গ্রামীণের একাধিক নেতৃত্ব। এদিনের এই মিছিল থেকে ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ করা, ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে আনা, সহ একাধিক দাবিতে সরব হয় বিজেপি কর্মী, সমর্থকেরা। পরে মিছিল শেষে এক পথসভা সংঘটিত করে বিজেপি নেতৃত্ব।