ডেস্ক রিপোর্ট: আন্দামান সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রূপ নিয়েছে তীব্র ঘূর্ণিঝড়ে। যা বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমশই এগিয়ে আসছে অন্ধ্র, ওড়িশা উপকূলের দিকে। আর সেই ঘূর্ণিঝড় নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এরাজ্যে উপকূলীয় জেলা গুলির মানুষেরা।
আর সেই উদ্বেগের মাঝেই আজ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় "অশনি"র দ্বারা কোন ঘূর্ণিঝড় হবেনা বঙ্গে। তবে রাজ্যের উপকূলীয় জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে এদিন জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে বৃষ্টিপাত।