BREAKING

Thursday, 7 April 2022

পুকুর সংস্কারের সময় বাগনানের ওলানপাড়ায় পাওয়া গেলো প্রাচীন নারায়ণ মূর্তি


সৌরভ ঘোরুই, বাগনান: চলছিল জেসিবি দিয়ে গ্রামের পুকুর সংস্কার। আর সেই গ্রামের পুকুর সংস্কারের সময়েই পাওয়া গেল বহু প্রাচীন এক নারায়ণ মূর্তি। সূত্রের খবর বুধবার গ্রামীণ হাওড়ার বাগনান-১ নম্বর ব্লকের ওলানপাড়া ও মাখালপাড়া গ্রামের মাঝে জেসিবি দিয়ে পুকুর খননের কাজ চলছিল। ঠিক তখনি পাওয়া যায় ওই নারায়ণ মূর্তিটি। এদিকে পুকুর থেকে নারায়ণ মূর্তি উদ্ধার হওয়ার ঘটনা গ্রামে ছড়িয়ে পড়তেই মূর্তিটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে ঐ পুকুর চত্বরে। এদিকে সূত্রের খবর পরে খবর দেওয়া হয় পুলিশে। পাশাপাশি খবর দেওয়া হয় রাজ্যের পুরাতত্ত্ব বিভাগকেও।