নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল চার জন যুবক। এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ দুপুর ১ টা নাগাদ গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের নয়াচক এলাকায়। সূত্রের খবর এদিন দুপুরে দামোদরের জলে স্নান করতে নেমে জলের তোরে তলিয়ে যায় ১১ জন যুবক।
জানা গেছে এরা প্রত্যেকে হাওড়ার দাসনগরের সানপুরের বাসিন্দা। ওই যুবকরা কালীপূজা উপলক্ষে এসেছিল ওই এলাকার সাহাচক এলাকায়। আর এর পরেই আজ দুপুরে ১১ জনের ওই যুবকের দল নয়াচকের দামোদরের ঘাটে স্নান করতে এসে ঘটে যায় এই দুর্ঘটনা।এদিকে এঘটনার পরেই স্থানীয় মানুষের সহযোগিতায় এদের মধ্যে থেকে সাঁত জনকে উদ্ধার করা গেলেও এখনো মেলেনি চার জনের খোঁজ।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে পেঁড়ো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি তলিয়ে যাওয়া চার যুবকের সন্ধানে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ডুবুড়ির বিশেষ দলকে বলে সূত্রের খবর।