BREAKING

Monday, 21 March 2022

৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম


ডেস্ক রিপোর্ট: আবারও মধ্যবিত্ত সাধারণ মানুষের মাথায় হাত। বাড়তে চলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। জানা গেছে একলাফে সিলিন্ডারে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে সিলিন্ডার পিছু এলপিজির দাম হল ৯৭৬ টাকা। জানা গেছে সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন মূল্য। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ৮ টাকা কমল। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমে দাঁড়াল ২০৮৭ টাকা করে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের উপর দাম বাড়তে চলেছে ৮৩ পয়সা করে।