BREAKING

Sunday, 27 March 2022

ধর্মঘটের সমর্থনে ধুলাগাড়ে বামেদের বাইক মিছিল


সরোজ দাস, হাওড়া: দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প বিলগ্নিকরণের প্রতিবাদ। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। বেকার যুবকদের কাজের দাবি সহ একাধিক দাবিতে আগামী ২৮ ও ২৯ শে মার্চ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ। আর ট্রেড ইউনিয়ন গুলির ডাকা সেই ধর্মঘটকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলও।

আর আগামী ২৮ ও ২৯ শে মার্চের সেই ধর্মঘটের সমর্থনে আজ শনিবার হাওড়ার রানীহাটি থেকে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পর্যন্ত এক বাইক মিছিল করলো এসএফআই, ডিওয়াইএফআই, সিটু সহ বামেদের একাধিক গণসংগঠন গুলির কর্মীরা। এদিন তারা ওই শিল্প তালুকের মধ্যে অবস্থিত বিভিন্ন কারখানার সামনে দিয়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার চালাতে থাকে। পাশাপাশি তাদের এই দুই দিনের ধর্মঘটকে সমর্থনের জন্য আহ্বান জানান শ্রমিক থেকে শুরু করে ওই শিল্প তালুকে অবস্থিত দোকানদার ব্যাবসায়ীদের কাছে।