BREAKING

Friday, 14 January 2022

ভগ্নপ্রায় অবস্থায় পরে রয়েছে বেলকুলাই পোস্ট অফিসটি


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: দেশের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বার বার যখন বলা হচ্ছে দেশের পোস্ট অফিস গুলিকে ঢেলে সাজানোর কথা। ঠিক তখনই বেহাল অবস্থায় পরে রয়েছে গ্রামীণ হাওড়ার পাঁচলা পোস্ট অফিসের অধীনস্থ বেলকুলাই শাখা পোস্ট অফিসটি। যেখানে পোস্ট অফিসের দপ্তরটি প্রায় ভগ্ন প্রায় অবস্থায় পরে রয়েছে। পিছনে ভোরে রয়েছে আগাছা, জঙ্গলে। দেখলে মনে হবে ঠিক যেন কোন ভৌতিক শুটিং স্পট। কিন্তু না এটা একটা আস্ত ডাক বিভাগের অফিস।
যেখানে নেই কোন আধুনিককতার ছোয়া। অথচ এই পোস্ট অফিসের শাখাতেই চলে ডাক বিভাগের যাবতীয় কাজ কর্ম। ফলে বেশকিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এই পোস্ট অফিসের গ্রাহকদের। অথচ এই পোস্ট অফিসের উপরেই নির্ভর করে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুর, ঘোষালচাক, কেটুয়াপোল অন্যদিকে পাঁচলা ব্লকের খয়জাপুর, বেলকুলাই, চক বেলকুলাইয়ের মতো গ্রাম গুলির মানুষ। ফলে পোস্ট অফিসের আধুনিকতা চায় এই শাখার গ্রাহকেরা।

আর এই শাখার গ্রাহকদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যাতে দ্রুত সংস্কার করুক ভগ্ন প্রায় এই পোস্ট অফিসটির। তাতে উপকৃত হবে পোস্ট অফিসের সাধারণ গ্রাহকেরা। যদিও আমরা যোগাযোগ করে উঠতে পারেনি এই পোস্ট অফিসের দায়িত্বে থাকা পোষ্ট মাস্টারের সঙ্গে।