রামকৃষ্ণ চ্যাটার্জী, অজানা বাংলা, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগমের নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। যেখানে আগামী ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পৌর নিগম গুলির নির্বাচন। এদিকে ইতিমধ্যে ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও। এদিকে ইতিমধ্যে আসানসোল জুড়ে শুরু হয়েছে আসানসোল পৌর নিগমের সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা যে ভাবে বেড়ে চলেছে তার ফলে ডোর টু ডোর প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
আর তারই অঙ্গ হিসাবে আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের প্রচার জোর কদমে শুরু করেছেন। এদিকে আজ শুক্রবার আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডে নিজেদের নির্বাচনী প্রচারে সামিল হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পল। এদিন কিছু কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি আসানসোল পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন অগ্নিমিত্রা পল সহ বিজেপি প্রার্থীরা। প্রচারে বেরিয়ে এদিন তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এবং সেই দুটি ওয়ার্ডে তারা জিতলে সেই সমস্যা গুলি সমাধানেরও আশ্বাস দেন তারা।
এদিন প্রচারে এসে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল পৌর নিগম এলাকায় আজ নিকাশি ব্যবস্থা বেহাল। আর সেই কারণে বন্যা হচ্ছে এখানে। শুক্রবার আসানসোলের পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বার্নপুরে নির্বাচনী প্রচারে এসে এই মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, আগামী ২২ শে জানুয়ারি আসানসোল পৌরনিগম নির্বাচন হবে। তাই সমস্ত রাজনৈতিক দলের তরফে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার আসানসোল পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থন নির্বাচনী প্রচারে এসে আসানসোল পৌরনিগমের নাগরিক পরিষেবা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। পৌরনিগম এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে বিগত দিনে আসানসোল রেলপারের বন্যা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
এদিকে আসানসোল পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বিজেপির এই প্রচারে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, ওই দুই ওয়ার্ডের বিজেপি প্রাথীরা ছাড়াও বেশ কয়েক জন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক। এদিকে ওই দুই ওয়ার্ডে জয়ের বিষয়ে আশাবাদী ওই দুই ওয়ার্ডের বিজেপি প্রাথীরা।