রামকৃষ্ণ চ্যাটার্জী, অজানা বাংলা, আসানসোল: আর কয়েক দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পাঁচ পৌর নিগমের নির্বাচন। যার মধ্যে অন্যতম হলো আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর আসন্ন আসানসোল পৌরনিগম নির্বাচনের আগে শুক্রবার নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো বামেরা। এদিন আসানসোলের আপকার গার্ডেনে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয় থেকে এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বাম নেতৃত্ব। যে নির্বাচনে নিজেদের একাধিক দাবির কথা জানান বাম নেতৃত্ব। আর এই ইস্তাহারে বামেরা বলেন, আসানসোল পৌরনিগমে তারা ক্ষমতায় এলে রানিগঞ্জ, জামুরিয়া, কুলটিকে পুরানো পুরসভায় ফিরিয়ে আনার প্রস্তাব নেওয়া হবে।
এর পাশাপাশি তাদের ইস্তেহারে আরও বলা হয় যে, আসানসোল পৌর নিগমের ১০৬ টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গঠন করে উন্নয়ন করা হবে গোটা পৌর এলাকায়। এমনকি রানিগঞ্জ ও জামুরিয়াকে নিয়ে পৃথক মহকুমা করার প্রস্তাব নেওয়া হবে বলে জানান হয়েছে তাদের ইস্তাহারে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য উন্নত মানের পৌর পরিসেবা দেওয়াই হবে তাদের লক্ষ। পাশাপাশি চওড়া করা হবে পৌর নিগম এলাকার রাস্তা ঘাট। পৌর এলাকার সর্বত্র করা হবে উন্নত মানের ড্রেনিং ব্যাবস্থা। যার ফলো রদ করা যাবে জমা জলের সমস্যা। এদিকে বামেদের প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে মোট ২১ টি প্রস্তাব নেওয়া হয়েছে।
এর পাশাপাশি আসানসোল পৌরনিগম নির্বাচনে ১০৬ টি ওয়ার্ডের মধ্যে বামেরা ১০৫ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন বলেও এদিন জানান বাম নেতৃত্ব। আর এদিনের এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, সিপিআই নেতা রামচন্দ্র সিং, ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আর্চায্য সহ অন্যান্য বাম নেতৃত্ব।
এদিকে এদিন বামেদের এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বাম নেতৃত্ব বলেন, আমরা যদি আসানসোল পৌর নিগমে ক্ষমতায় আসি তা হলে সেই পৌর নিগম হবে মানুষের জন্য। মানুষ যাতে পৌর এলাকার কাজ নিজের ঘরে বসেই করতে পারে তার জন্য উদ্যোগী নেবে আমাদের জন প্রতিনিধিরা। পাশাপাশি তারা বলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সরলি করণ করা হবে পৌর নিগমের ট্যাক্স গুলিকে। আর তার জেরে উপকৃত হবে পৌর এলাকার বহু সাধারণ মানুষ। এদিকে ইস্তাহার প্রকাশের আগে সাংবাদিকদের হাতে একটি করে ইস্তাহারের কপিও তুলে দেয় বাম নেতৃত্ব।