নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে গত কয়েক দিন ধরে চলছে বৃষ্টি। আর তার জেরেই রাজ্যের সাত জেলায় গত কয়েক দিন ধরে চলছে মেঘ বৃষ্টির খেলা। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনই হচ্ছেনা বলে জানা যাচ্ছে।
এদিকে সেই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় নামতে চলেছে বৃষ্টি। জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ও দুই মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং এ। তবে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তাই বাড়ি থেকে কাজে বেরোনোর আগে ছাতা বা রেনকোর্ট সাথে রাখাই বাঞ্চনীয়।